স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়,বুধবার( ২২ জুলাই). রাত ১১.৩০ ঘটিকায় দিঘীরপাড় বাজারে অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:মোঃ মোরশেদ আলম(৩৮) পিতা: আমিনউল্লা,সাং:বোয়ালিয়া, থানা: ফরিদগঞ্জ,জেলা: চাঁদপুর ও শাহাদাৎ হোসেন(৪১ ) পিতা: মৃত মফিজ ডাক্তার, সাং: মমনপুর,থানা: চাঁদপুর সদর,জেলা: চাঁদপুর
দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম ও এএসআই (নিঃ) আব্দুর রউফ এর সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় টংঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও কঠোর করা হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com