স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে র্যাব-১০-এর সিপিসি-২, মুন্সীগঞ্জ (শ্রীনগর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল পদ্মাসেতুর ওপর থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।পরে পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রীজ এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এর ভেতর থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোর জেলার কোতোয়ালি থানার হালসা এলাকার বাসিন্দা মো:সম্রাট হোসেন (৩৬) ও মো: শরিফুল ইসলাম (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর এলাকা এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র্যাব জানিয়েছে,উদ্ধার হওয়া মাদক,গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এবং জব্দ করা প্রাইভেটকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য পদ্মাসেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com