স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য রথযাত্রা,আলোচনা সভা,ধর্মীয় আচার-অনুষ্ঠান,কীর্তন ও প্রসাদ বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এ মহোৎসবের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠের মাধ্যমে।পরে কীর্তন,ভোগ আরতি এবং সন্তোষপাড়ার শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ।অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল দাস।
বিকেল ৪টায় শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির,সন্তোষপাড়া থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার শোভাযাত্রা শুরু হয়ে দানিয়াপাড়ার শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে দিনব্যাপী মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী,শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু দেবব্রত সরকার টুটুল,মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত ঘোষ,বাবু সমরেশ নাথ,বাবু গোবিন্দ দাস পোদ্দার, অধ্যাপক ডা.দুলাল দত্ত,গোপাল সি ঘোষ,প্রবীর কুমার সরকারসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি তপন কুমার দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ মহোৎসব সফল করতে সহযোগিতা করা সকল অতিথি,ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,মহোৎসবটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ,সিরাজদিখান উপজেলা,শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির, দানিয়াপাড়া এবং শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির,সন্তোষপাড়া।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com