স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা -২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার সাতটি থানা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলার সাতটি থানা এলাকায় মোট ২৬টি স্থানে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।উৎসবে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীর অংশগ্রহণে প্রতিটি আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পুরো জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।প্রতিটি শোভাযাত্রায় পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ,ট্রাফিক পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করে।
শোভাযাত্রার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।এছাড়া সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার সামনে,মাঝখানে ও পেছনে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন।
জেলা পুলিশের এমন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা জেলা পুলিশ ও প্রশাসনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com