তানোর প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তানোর মহিলা কলেজের উদ্যোগে তানোর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ১মিনিটে তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষের নেতৃত্বে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে শহীদদের স্মরণ করে ফুলের পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোরশেদ আলী মৃধা, প্রভাষক মুনসেফ আলী,প্রভাষক বন্দিতা রাণী, প্রভাষক গীতারাণী মালাকার,প্রভাষক সোহেল রানাসহ কলেজের শিক্ষক কর্মচারী সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সকালে কলেজের সভাকক্ষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত মাহফিল অনুষ্ঠিত করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com