স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,তথ্য সংগ্রহকারী পদে মোট ৫৬৭ জন এবং সুপারভাইজার পদে ১০৪ জন আবেদন করেছেন।
জানা গেছে,সমগ্র উপজেলার জন্য তথ্য সংগ্রহকারী হিসেবে ১১১ জন এবং সুপারভাইজার হিসেবে ১০ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বাছাইয়ের লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্যভান্ডার প্রস্তুত করা হবে,যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে,নিয়োগ পরীক্ষাকে ঘিরে আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,পরীক্ষা সুষ্ঠু,স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com