স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক,প্রবীণ রাজনৈতিক নেতা আতাউর রহমান হাওলাদার।দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি এলাকায় একজন সৎ, নীতিমান এবং দুস্থ-অসহায় মানুষের প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
স্থানীয়দের মতে,আতাউর রহমান হাওলাদার দীর্ঘ সময় ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন,শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততা রশুনিয়া ইউনিয়নের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আতাউর রহমান হাওলাদার বলেন,“আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।নির্বাচিত হতে পারলে রশুনিয়া ইউনিয়নকে একটি আধুনিক,স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করব।উন্নয়ন,সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন,ইউনিয়নের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে সকলকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও উন্নয়নমুখী রশুনিয়া গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এদিকে,তাঁর প্রার্থিতার খবরে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।অনেকেই আশা প্রকাশ করছেন,নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি রশুনিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com