স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া,কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও স্থানীয়দের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর এলাকায় বালুচর বিট পুলিশিংয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দিন চৌধুরী,বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন,বালুচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী আবুল হোসেনসহ স্থানীয় ইমাম, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।
সভায় বক্তারা বলেন,মাদক,জুয়া,কিশোর অপরাধ,বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না।এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি,কমিউনিটি পুলিশিং কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন,সমাজের কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।পাশাপাশি কিশোরদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা,বাল্যবিবাহ বন্ধ করা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com