পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৪-এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে নিহত পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ সাজু মিয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় দেবীগঞ্জ উপজেলার মীরপাড়া টোকরাভাষা এলাকায় গণঅধিকার পরিষদ ও সহযোগী অঙ্গসংগঠনগুলোর পঞ্চগড় জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ সাজু মিয়ার কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা শহীদ সাজুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্দোলনে তাঁর বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, "দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।"
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে শহীদ সাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন,
"জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, আল্লাহ পাক তাঁদের কবুল করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। বর্তমান সরকারসহ আমরা সবাই যেন শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি—সেই উদ্যোগের মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও পরিশোধ করা সম্ভব হবে।"
স্মরণসভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ এবং ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
এছাড়াও পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা; ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাজ্জাকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রিশাদ; যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী; এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ সাজু মিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com