স্টাফ রিপোর্টার
আজ ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে *জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা* অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,সিভিল সার্জন জনাব ডাঃ সাজেদা বেগম,পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জনাব শেখ মানোয়ার মোরশেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কমিটির সদস্যগণ।
সভায় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন,বিদ্যুৎ অপচয় রোধ,সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং এ সংক্রান্ত কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।সভায় জানানো হয়,জাতীয়ভাবে জ্বালানি সংকটের কারণে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বর্তমানে চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বিভিন্ন সময়ে প্রায় *৩০%–৫০% লোডশেডিং* হচ্ছে। এ পরিস্থিতিতে জেলার গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিভিত্তিক কার্যক্রম,বিশেষ করে আলু সংরক্ষণকারী কোল্ড স্টোরেজসমূহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা করা হয়।
মুন্সীগঞ্জে আলু সংরক্ষণের জন্য বিদ্যমান *৬০টি কোল্ড স্টোরেজ* ও জেলার শিল্পখাতের বিদ্যুৎ চাহিদার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী *শপিংমল,মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ*, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।মেলা,বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com