স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো:শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঢাকার গেন্ডারিয়া থানার সাখারী নগর লেইনের মাহমুদুল হাসান (৪৩),শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের মো. দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোডের মো: ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়,তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,চুরি, ছিনতাই,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে।এসব অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com