স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে পকেট তৈরি করে বালু ভরাটের অপরাধে চৌধুরী মডান কোল্ড স্টোরেজের পক্ষে মাসুদ রানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ) উপজেলার মালখানগর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চৌধুরী মডান কোল্ড স্টোরেজ কর্তৃক নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে পকেট তৈরি করে বালু ভরাটের বিষয়টি ধরা পড়ে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় প্রতিষ্ঠানটির পক্ষে মাসুদ রানাকে ১ লাখ ৫০ হাজার (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এ জরিমানা করেন।
সংশ্লিষ্টরা জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু ভরাটসহ নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com