স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মিনিটের দিকে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো:সাকিবুল হাসান (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।তিনি ওই এলাকার মো: মনির হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো:মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান,মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গজারিয়ার লস্করদী মধ্যপাড়ায় আক্তার হোসেনের জায়গায় ভাড়াটিয়া সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন।এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে অভিযান চালানো হয়।সেখানে মো: মতিন (৫৫) নামে আরও একজনকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।মতিন কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী,তার বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ও কঠোর তদারকিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com