স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল,সুষ্ঠু ও জনবান্ধব করার লক্ষ্যে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।
উপজেলা প্রশাসন,সিরাজদিখান আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে দ্রুত ও সহজে সেবা পান,সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যথাযথভাবে সংরক্ষণ,সময়মতো নিবন্ধন নিশ্চিত করা এবং নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।বিশেষ করে শিশু জন্মের পর দ্রুত জন্মনিবন্ধন এবং মৃত্যুর তথ্য যথাসময়ে নিবন্ধনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সিরাজদিখান উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।তারা নিজ নিজ ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার বিষয়ে সভায় অবহিত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ জন্ম ও মৃত্যু নিবন্ধনকে নাগরিকদের মৌলিক সেবা প্রাপ্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com