স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাধীন ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ১৮ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০টা ৩৫ মিনিটের সময় শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।জানা যায়,বরিশালের পাথারঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে বাসটির সাতজন যাত্রী আহত হন।ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দুর্ঘটনায় আহতরা হলেন-অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০) ও ইব্রাহিম (৪০), সকলের বাড়ি পিরোজপুর জেলায়। এছাড়া সাউদা বেগম (৩৫), বরগুনা এবং মরিয়ম (৫৫), পিরোজপুর জেলার বাসিন্দা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com