স্টাফ রিপোর্টার
শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় "ঝিকুট ফাউন্ডেশন সংবর্ধনা ২০২৬"। মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম,নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন,বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার,ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম,সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো:আনোয়ার পারভেজ,বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, প্রেসিডেন্ট প্রফেসর ডা. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম শিকদার,নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা,জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার।উপস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক রাকিব হাসান জিসান।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com