ফারুক আহমেদ, বিভাগীয় প্রধান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আহলে হাদিস বাংলাদেশ কর্মী বর্ধিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ২৪ আগস্ট বাদ মাগরিব সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজারে অস্থায়ী কার্যলয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসিক কর্মী বর্ধিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সাংগঠনিকের সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলার শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি আবু সাইদ সরকার,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন অর্থ সম্পাদক ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল বারী আকন্দ, প্রচার সম্পাদক ও সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়িক আতাউর রহমান ঝন্টু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক একরামুল হক, যবু় বিষয়ক সম্পাদক আব্দুস সমাদ ।
উক্ত বৈঠকে সালাত বিষয়ক ছাড়াও যুবক এবং শিশু কিশোরদের মেধা বিকাশের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com