স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালুচর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বালুচর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়।এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.হায়দার আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক হাজী মো:নূর হোসেন ও হাজী আমিনউদ্দিন চৌধুরী,দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য জোরদার করে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com