স্টাফ রিপোর্টার
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত,প্রকৃত সত্য উদঘাটন এবং কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানানো হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মা-বাবার দোয়া ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া পাকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় এলাকাবাসী ও মা-বাবার দোয়া ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বিশিষ্ট সমাজসেবক ও মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো:শাহাজালাল পান কবিরাজের বিরুদ্ধে দুই ব্যক্তির পক্ষ থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তাদের অভিযোগ। একইসঙ্গে তার কাছে চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন,কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত।মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা তাকে হয়রানি করা উচিত নয়।
মানববন্ধন থেকে মোস্তফা ও সোহেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং চাঁদা দাবির যে অভিযোগ উঠেছে,তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা এবং নির্দোষ হলে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনের আয়োজকরা বলেন,তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চান না; বরং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের দাবি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com