স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুন্সিগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ দেওয়ান সৌরাভ।সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী বিপ্লব হাসান,সাবেক সভাপতি শামসুল হুদা হিটু,সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল কাদের খান, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান,দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, কোষাধ্যক্ষ (১) মোঃ সুমন হোসেন, কোষাধ্যক্ষ (২) সালমান হৃদয়,রাজ মল্লিক,আনোয়ার হোসেন,রুপা হুসাইন,নাসিমা সুলতানা রিতা,কাজী আনসার,মোঃ শাহিন মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় জেলার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করা,সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করে আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মাসিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com