স্টাফ রিপোর্টার
মেধাবী ও সৎ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভবএই লক্ষ্যেই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেধাবীরাই দেশের ভবিষ্যৎ।তবে শুধু ভালো ফলাফল করলেই চলবে না, সেই মেধাকে কাজে লাগিয়ে যোগ্যতা ও সততা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, অসৎ নেতৃত্ব কখনো জাতির কল্যাণ বয়ে আনতে পারে না, তাই নৈতিকতাসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো:রিফাত হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এস. এম. জাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুস।তিনি উল্লেখ করেন,তরুণ প্রজন্মকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার প্রকৌশলী দিয়া মোহাম্মদ,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার ডক্টরস সোসাইটির সাবেক সভাপতি ডা. শাকিব হাসান বেলাল, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।এছাড়াও মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামী,সদর উপজেলা আমীর মো: নুরুল আমিন সিকদার এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: মুজাহিদুল ইসলামসহ স্থানীয় সুধীজন ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে জেলার কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com