স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনএসআই, পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে নকল সার তৈরির কারখানা ও অনুমোদনহীনভাবে কৃষিজমি ভরাটের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া এলাকায় ‘ফাতেমা মেটাল’ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল সার তৈরির কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।এ ঘটনায় পরিবেশ আইন (বায়ুদূষণ) ২০২২-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো:কবির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা।পরে প্রতিষ্ঠানটি সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শিব্বির আহমেদ।
একই দিন দুপুর ২টার দিকে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বিক্রমপুর মডার্ন সিটি লিমিটেডে অভিযান চালিয়ে অনুমতি ছাড়া কৃষিজমি ভরাটের অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫ ধারার অপরাধে ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা।এ সময় প্রতিষ্ঠানের ৮-১০টি সাইনবোর্ড অপসারণ করা হয়।
অভিযানগুলোতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সিরাজদিখান থানা পুলিশ এবং জেলা এনএসআই,মুন্সীগঞ্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com