স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো:বিল্লাল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের আরও ছয়টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল ২৩ এপ্রিল সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদরের হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কের দক্ষিণ পাশে মানিকপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি দল তামিম স্টোরের সামনে অভিযান চালায়।
পুলিশ জানায়,ধৃত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৫৬) মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। তবে সে দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের মানিকপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা তার গতিবিধির ওপর নজর রাখছিল।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করার পর তাকে তাৎক্ষণিক আটক করা হয়।আটক বিল্লালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com