স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ০৭.০০ টায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি পর্যবেক্ষণে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবায় অবস্থিত মানিক পালের প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণাধীন ২২টি প্রতিমা ঘুরে দেখেন এবং আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্যকে সমুন্নত রেখে শারদীয় দুর্গোৎসব সকলের অংশগ্রহণে আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে—এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com