ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
আসন্ন ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান ভোটারদের নিকট দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। “জনতার আস্থা, মানুষের ভালোবাসা ও মল্লিকবাড়ির উন্নয়নের প্রত্যাশা” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন।
৭নং মল্লিকবাড়ি ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার প্রকাশ করেছেন। তাঁর ঘোষিত প্রধান নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:
যুব উন্নয়ন ও কর্মসংস্থান: যুবসমাজের দীর্ঘমেয়াদি বেকারত্ব দূরীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা।
মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা: আধুনিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং মাতৃত্বকালীন সুরক্ষার মান নিশ্চিত করা।
সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার: রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের অধিকার রক্ষা করা।
অপরাধমুক্ত সমাজ গঠন: মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠা।
টেকসই অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অনুন্নত ও কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকা করার কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সংস্কৃতি ও ক্রীড়া বিকাশ: যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলা এবং স্থানীয় সংস্কৃতির সুনির্দিষ্ট ও সুস্থ বিকাশ অব্যাহত রাখা।
সহজীকৃত নাগরিক সেবা: নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকদের সনদ, উত্তরাধিকার সনদ এবং সকল প্রকার ট্রেড লাইসেন্স প্রদান নিশ্চিত করা।
স্থানীয় জনগণের ভালোবাসা ও আস্থাকে সম্বল করে ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় ব্যক্ত করেন। ইউনিয়নের সর্বস্তরের সর্বসাধারণের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল হক পাঠান।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com