স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার ৪ অক্টোবর সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ওই বিরোধের জের ধরে সকালে উপজেলা সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাত শিকদারের ভাতিজা আবু সাঈদের বাড়িঘরে হামলা চালান ও অগ্নিসংযোগ করেন।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদা শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশি অস্ত্র নিয়ে আমার ভাতিজা আবু সাঈদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সিফাতুল ইসলাম জনি অভিযোগ অস্বীকার করে বলেন,আমি তিনদিন যাবত ঢাকার বাহিরে আছি,এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আলাউদ্দিন জানান,পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com