স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের কয়েকটি বসতবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার কেয়াইন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কেয়াইন গ্রামের একটি বসতবাড়িতে আগুন লাগার খবর আসে। পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।কাঠ ও টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।তবে ফায়ার সার্ভিসের সময়মতো পদক্ষেপে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়েনি।
অগ্নিকাণ্ডে বিমল মণ্ডল ও বিশু মণ্ডলের দুটি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা,বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা জানান,বসতঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com