স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদে এঘটনা ঘটে।
এসময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার ৭ অক্টোবর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিকেল ৫টার দিকে সভা শুরু হয়। এতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: আব্দুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলে পেছন থেকে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীর বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় বিএনপির নেতারা তাকে চিনতে না পেরে ধাক্কা দিয়ে হলরুম থেকে বের করে দেন।পরে তার পরিচয় প্রকাশ পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যরা তাকে হলরুমে ডেকে এনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।নুরুজ্জামান মীর মাইক হাতে নিয়ে বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের বক্তব্যের একটি অংশের প্রতিবাদ করেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামান মীরকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।পরে পুলিশ তাকে রুম থেকে বের করে কিছুদূর নিয়ে একটি অটোরিকশায় তুলে দেয়।
এদিকে মারধরের ভিডিও ধারণের সময় এমপির ক্যামেরাপার্সন নাহিদ সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
এবিষয়ে নুরুজ্জামান মীর বলেন,আমাদের দলের সাথে ফ্যাসিবাদী আওয়ামীলীগের সাথে মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় আমাকে ঠাপ্পর আর ঘুষি দিয়ে বের করে দেওয়া হয়। আমাদের নেতাকর্মীরা থাকলেও শান্তি বজায় রেখেছি।এখন দলীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া সাংবাদিকদের বলেন,“ভুল বোঝাবুঝির কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com