স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে মোঃ সুজন হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস ইনস্টল থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ শাহ্ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বালুচর ইউনিয়নের রাজনগর স্কুল ভবনের সামনে অভিযান চালায়। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে সুজন হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে তার ব্যবহৃত TECNO CM6 মডেলের মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। পুলিশ রাত ১টা ৫ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে মোবাইল ফোনটি জব্দ করে।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযানে এসআই শাহ্ আলীর সঙ্গে কনস্টেবল মালেক ও কনস্টেবল গোপাল চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com