মোঃ আকাশ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ-
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবং চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত মহাসমাবেশে ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক’ হিসেবে নির্বাচিত ও সম্মাননা লাভ করেছেন মোঃ সাইদুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক সমাজের অধিকার আদায় এবং শিক্ষা প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণকালে উপস্থিত ছিলেন শিক্ষক সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মোঃ সাইদুর রহমান বলেন, "এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আমাকে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক হিসেবে নির্বাচিত করায় শিক্ষক সমাজের অবিসংবাদিত নেতা, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি স্যার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন স্যার এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি এস এম মমতাজ উদ্দিন স্যারের প্রতি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।"
তিনি আরও জানান, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের যুক্তিসঙ্গত দাবি আদায় এবং শিক্ষকদের স্বার্থ সুরক্ষায় তিনি আগামীতেও সততা ও নিষ্ঠার সাথে সংগ্রাম চালিয়ে যাবেন।
এদিকে মোঃ সাইদুর রহমান ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com