আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬
নওগাঁর পত্নীতলা উপজেলার ৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের গণসংযোগে ও প্রচারণায় নেমেছেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব মোকসেদুল হক সিরি। আজ শুক্রবার (৯ই অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে তিনি ইউনিয়নের মানুষের আস্থা ও ভালবাসা লাভ করেছেন বলে জানান স্থানীয় কর্মীবৃন্দ।
দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সুসংগঠক হিসেবে কাজ করা মোকসেদুল হক সিরি ঘোষনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। ইউনিয়নটির শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং যুবক ও কৃষকদের ভাগ্যন্নয়নে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আজ বিকেল ৪টার দিকে আয়োজিত প্রচারণার অংশ হিসেবে তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে মোকসেদুল হক সিরির সমর্থনে ব্যানার, পোস্টার এবং লিফলেট বিতরণের পাশাপাশি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাঁর অনুসারী ও এলাকার মানুষ তাকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানিয়েছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মোকসেদুল হক সিরির সততা, দূরদর্শী নেতৃত্ব এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার স্বভাবের কারণে ঘোষনগর ইউনিয়নে তাঁর অবস্থান সুদৃঢ়। নির্বাচনে জয়ী হয়ে তিনি ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন এবং তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com