স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মৃত মনোয়ার ওরফে মনোর আলীর ছেলে মো. শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং একই ইউনিয়নের লক্ষীবিলাশ গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে নিলয় মণ্ডল (২৩)।
সিরাজদিখান থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শিবলী সাদিক, এএসআই মো. ছানোয়ার হোসেন ও তাঁদের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়ক থেকে ওই দুই ব্যক্তিকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com