স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানায় কর্মরত এএসআই মো: শরিফুল ইসলাম। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কর্মমূল্যায়নে মাদক উদ্ধার,অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম,পিপিএম।
এএসআই মো:শরিফুল ইসলাম সিরাজদিখান থানায় কর্মরত রয়েছেন। সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। প্রশংসাপত্রে উল্লেখ করা হয়,এ স্বীকৃতি তাঁর মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ,মাদকবিরোধী কার্যক্রম এবং সার্বিক পুলিশি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।একই সঙ্গে দায়িত্ব পালনে দক্ষতা,নিষ্ঠা ও বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন,পিপিএম;অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন;অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো:ইমরান আহম্মেদ,পিপিএম;অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো:আনিসুর রহমান; সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান, মো:সোলায়মান, মো:আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় শরিফুল ইসলামের এ অর্জন সিরাজদিখান থানা পুলিশের জন্যও একটি ইতিবাচক স্বীকৃতি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com