স্টাফ রিপোর্টার
“ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে র্যালি,আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
সচেতনতামূলক মহড়ায় দুর্যোগের মুহূর্তে দ্রুত উদ্ধার কার্যক্রম, অগ্নিনির্বাপণ এবং নিরাপদে জীবন রক্ষার বিভিন্ন কৌশল বাস্তবভাবে তুলে ধরা হয় পাশাপাশি দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন করা হয় উপস্থিতদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা।
মহড়ায় নেতৃত্ব দেন গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো: ফিরোজ মিয়া।
আয়োজকরা বলেন,প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করা গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com