মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ১২৮টি পূজামণ্ডপে দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন তিনি।
মণ্ডপে মণ্ডপে গিয়ে পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন সংসদ সদস্য। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
দিন-রাত সংসদ সদস্যকে এভাবে মণ্ডপ পরিদর্শন করতে দেখে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ আরও বেড়েছে। তাঁকে কাছে পেয়ে পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তিনি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com