রিয়াজুল হক সাগর,রংপুর
কাউনিযার টেপামধুপুরের রাজীব চৈতারমোড় দীগলটারি দূর্গা মন্দিরে বৈদ্যুতিক জেনারেটর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৮) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। শাকিল উদ্দিন মধুপুর বাজারের মাহিন সাউন্ড ডেকোরেটরের দোকানে কাজ করতেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান তাঁকে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গিয়েছে।
নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com