আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
২১ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা নামক স্থানে গাঁজা সেবনের অপরাধে মোসলেম উদ্দিনের পুত্র মোঃ মুরাদ হোসেন (৩০) ও একরামুল হকের পুত্র মোঃ ফিরোজ আলম (২৮)কে ১০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের দুই জনের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ দন্ড দেয়া হয়। তাদের উভয়ের বাড়ী পান্ডুল ইউনিয়নে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান। #
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। মোবাইল নম্বরঃ
০১৭১৬৫৯২৫৭২
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com