স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের চলাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশী একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খাসকান্দি এলাকায় ইয়াসিন সরদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার শেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে এসআই সৈয়দ হাসিব আহম্মেদ সহ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।
পুলিশ জানায়,অভিযানে ইয়াসিন সরদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট,কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ,একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার,ইয়াসিন সরদার খাসকান্দি এলাকার বাসিন্দা। তিনি আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম নিশ্চিত করেছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com