মানিকগঞ্জ প্রতিনিধি,মাহাবুব আলম তুষার
আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি শিবালয় উপজেলা আহ্বায়ক, সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক এবং শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে যুক্ত আছেন। শিবালয় উপজেলার সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। সুযোগ পেলে তিনি সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে তা রক্ষা করেন না—এমন প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বলেন, যারা হাইব্রিড নেতা, তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে আত্মগোপন করেন। তিনি নিজ অর্থায়নে উপজেলার দরিদ্র মানুষদের টিউবওয়েলের ব্যবস্থা করে দেন।
কিন্তু তিনি দীর্ঘ দিন ধরে জনগণের সুখে-দুঃখে পাশে আছেন এবং ভবিষ্যতেও মানুষের সেবায় রাজনীতি চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com