স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট-রাজানগরগামী করিম সড়কের জনৈক রজ্জবের ফাঁকা ভিটির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আলমগীর মোল্লার ছেলে রাকিব মোল্লা (১৯) এবং একই গ্রামের মো. গিয়াস উদ্দিন শেখের ছেলে সিফাত শেখ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম,পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আক্কাস আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই যুবককে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com