স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে জেলা পরিষদের বরাদ্দকৃত সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে ৩০০ ফুট পুরাতন রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাকান্দী বালুচর এলাকায় মোল্লাবাড়ির নাজমুল মোল্লার বাড়ি থেকে মুসা মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তাটির ঢালাইয়ের কাজ শেষ হয়।
স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করা এবং দীর্ঘদিনের রাস্তা ব্যবহারের ভোগান্তি কমাতে এ উন্নয়নকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রাস্তাটির আরসিসি ঢালাই সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর যাতায়াতব্যবস্থা আরও উন্নত হবে এবং দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।
রাস্তার কাজ সম্পন্ন হওয়ার সময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন।আরো উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী আবুল হোসেন হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
স্থানীয় অবকাঠামো উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com