স্টাফ রিপোর্টার
“সত্য ও মানবতার পথে উন্নয়ন,শান্তি ও সমৃদ্ধির জন্য আপনাদের পাশে সবসময়”-এই প্রত্যয়কে সামনে রেখে একটি আধুনিক,পরিচ্ছন্ন,নিরাপদ ও সমৃদ্ধ ৯ নম্বর ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর-নতুনচর নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো: নাসির উদ্দিন মিয়া।
ওয়ার্ডের সার্বিক উন্নয়ন,পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,সামাজিক নিরাপত্তা জোরদার এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দিতে চান তিনি।পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা শুনে সাধ্যমতো সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
নাসির উদ্দিন মিয়ার প্রত্যাশা,জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে কাজ করবেন।তাঁর মতে,জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়; বরং এটি মানুষের সেবা,অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন মেম্বার পদপ্রার্থী মো:নাসির উদ্দিন মিয়া। তাঁর প্রচারবার্তায় বলা হয়েছে,“মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না,এটি একটি পরিবারকে নিঃস্ব করে এবং পুরো সমাজকে পঙ্গু করে দেয়।
মাদকাসক্তির ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার,সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তাঁর প্রত্যাশা,যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ,সুন্দর ও নিরাপদ সমাজ নির্মাণ সম্ভব।
নাসির উদ্দিন মিয়ার প্রচারবার্তার মূল লক্ষ্য হলো-মানুষের কল্যাণে কাজ করা,এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা।
তিনি বলেন,“আমি এমন একটি ওয়ার্ড দেখতে চাই,যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে,তরুণেরা কর্মসংস্থানের সুযোগ পাবে,শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং অসহায় মানুষ প্রয়োজনের সময় সহযোগিতা পাবে।এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন,জনগণের সহযোগিতা পেলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন,উন্নত,মানবিক ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবেন।
মেম্বার পদপ্রার্থী মো:নাসির উদ্দিন মিয়ার প্রত্যাশা-জনগণের আস্থা,ভালোবাসা ও সহযোগিতায় গড়ে উঠবে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত ৯ নম্বর ওয়ার্ড।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com