স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ি এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তার মোহাম্মদ হোসেন দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ির বাসিন্দা।তাঁর বাবার নাম মৃত আজিত হোসেন।
জেলা পুলিশ জানায়,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক,চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com