স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (০২ নভেম্বর ) রাত ২টার দিকে সদর উপজেলার মুক্তারপুর টোলগামী এশিয়া মিলের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১. মোঃ এনামুল হক (২৩), পিতা- মোঃ ইদন মিয়া ২. মোঃ শাহিন হাসান (২২), পিতা- মোঃ শাহ আলমউভয়ের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া (পূর্বপাড়া) ৬ নং ওয়ার্ড এলাকায়।
পুলিশ জানায়,জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশে জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক এর নেতৃত্বে এসআই মোঃ কামরুল হাসান পিপিএম, এএসআই দীপক কুমারসহ সঙ্গীয় ফোর্স মুক্তারপুরে অভিযান চালায়।
এ সময় ৩টি পোটলায় খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো (৫+৫+৪) = ১৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত নেভিব্লু রংয়ের একটি পিকআপ,যার রেজি নং-কুমিল্লা ন-১১-০৭৭৪ জব্দ করা হয়।
এ সংক্রান্তে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com