স্টাফ রিপোর্টার
দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং আগামী দিনের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার নার্গিস আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
বক্তারা মনে করেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com