স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ শাহজালাল শেখ, যিনি এলাকায় পান কবিরাজ শাহজালাল নামে পরিচিত।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব আনিছুর রহমান রুবেল।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার রশুনিয়া হাইস্কুল মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মা-বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল শেখের (পান কবিরাজ) উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েকশো নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন, হরমোন, ডায়াবেটিস ও প্রস্রাবজনিত রোগ বিশেষজ্ঞ ডাক্তার আসাদুল ইসলাম অপু; গাইনি,প্রসূতি,স্ত্রীরোগ,বন্ধ্যাত্ব ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাবরিনা সুলতানা এবং মেডিসিন,বক্ষব্যাধি ও হৃদরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসক ডাক্তার শুভ পাইন।
শাহজালাল শেখ বলেন,এলাকার অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুবিধার্থে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবাও গ্রহণ করতে পারবেন।
মানবতার সেবায়,মানুষের পাশে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মোহাম্মদ শাহজালাল শেখ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com