স্টাফ রিপোর্টার
নীতি ও আদর্শে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন।
শনিবার ৭ নভেম্বর সকালে মুন্সীগঞ্জ শহরের সুগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা উপদেষ্টা মোহাম্মদ মঈনুদ্দিন মাছউদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতী সানাউল্লাহ কাসেমী,ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শিকদার,জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ হক্কানী এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ শাহরিয়ার অনিক।
বক্তারা বলেন,দেশ ও সমাজ গঠনে যুবকদের নৈতিক অবক্ষয় রোধ করে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে পূর্বের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে প্রিন্সিপাল শেখ হাবীবুর রহমান বিক্রমপুরীকে সভাপতি,মোঃ ইব্রাহিম সরদারকে সহ-সভাপতি এবং এম এম মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন।
অনুষ্ঠান শেষে সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীনগর,লৌহজং ও সিরাজদিখান উপজেলা শাখাকে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com