স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখবিহীন আইসক্রিম সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে কামাল স্টোরে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীকে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই এমন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com