স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার অভিযোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শিব্বির আহম্মেদ।
অভিযানকালে ঘটনাস্থলে ইটভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে উপস্থিত পাওয়া যায়নি।পরে অনুমোদন ও লাইসেন্সবিহীন ইটভাটা হিসেবে চিহ্নিত তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো-মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস,মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার এবং মেসার্স একতা ব্রিকস।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থ রক্ষা,পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com