স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙ্গায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ডিঙ্গাভাঙ্গা (সরকারপাড়া) এলাকায় মৃত নাসির শেখের বাড়ির সামনের ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান চালায়।
অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় মেহেদী হাসান বাপ্পী (৩০), পিতা মৃত জালাল সরকার ওরফে শাহ জালাল,সাং দক্ষিণ চরমশুরা এবং মোছা.তানিয়া (২৮), স্বামী মিজানুর রহমান,সাং ডিঙ্গাভাঙ্গা,উভয় থানা ও জেলা মুন্সীগঞ্জ।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com